ঘ্রাণবিন্দু



কবিতার শিরোনাম — ঘ্রাণবিন্দু
কবি — হেমন্ত আফনান (নানাভাই) 


তোমায় আমি ভালোবাসি আমার লেখা প্রতিটা প্রেমের কবিতার মতো

যে কবিতায় থাকে প্রাণ জুড়ানো পূবালী বাতাস,

আর আমি সেই বাতাসে দুলে উড়ে যাই তোমার কাছাকাছি—

যতটা কাছাকাছি গেলে পাওয়া যায় তোমার চুলের সুবাস।



যখন তোমার এলোমেলো চুল সেই বাতাসে ঢলে পড়ে তোমার মায়াময়ী আলোকিত মুখে 


তখন সেই বর্ষার বাদলে ঢাকা চুলের ফাকে

 খুজে ফিরি আমি যেনো আমাকেই তোমার চোখের পলকে

ঘনো কালো পাপড়ীতে ঘেড়া 

তোমার চোখের দিকে তাকালেই শব্দেরা হয়ে যায় অনুচ্চারিত,

অক্ষরগুলো যেন লজ্জায় মুখ লুকায় আমার হৃদয় গভীরে


আর তোমার হাসি ফোটে যখন, আমার সব ছন্দ যেন নতুন প্রাণ পায়—তখন


কিন্তু তবুও 

আমি তোমার অতটা কাছাকাছি যেতে পারিনি কখনো


ঠিক যতটা কাছাকাছি গেলে পাওয়া যায়,

চুপিসারে ঢলে পড়া তোমার চুলের সুবাস।

মন্তব্যসমূহ