আলো ঢেলে সাজে শূন্যতা



কবিতার শিরোনাম — “আলো ঢেলে সাজে শূন্যতা”
কবি — হেমন্ত আফনান (নানাভাই) 


রাত গভীর হলে চাঁদ নামে নদীর বুকে,

যেই আলো ছুঁয়ে জেগে ওঠে জলের সৃতি 

শুধু জলের ঢেউয়ে চাপা কিছু অতীত নিয়ে।

জলের ছায়া জলের মাঝেই টলমল করে 


যা আমি মনে রাখতে চাই না আর।

মনে রাখার কোনো ইচ্ছাও নাই আমার।


তবু নদী জানে, 

কীভাবে- 

কিছু না বলেও

হিমুকে ডুবিয়ে ফেলা যায়- নদীর ওপারের ডাকে

জল থাকে, ঢেউ নিয়ে—

ঠিক যেন মন ভরা শূন্যতা ভাসে।


চাঁদ নিজেই নিজেকে দেখে স্রোতের বিপরীতে কালো জলে উপুড় হয়ে —

নিজেকেই যেন ভুল করে বলে ফেলে -

বুড়িচাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে।

 

যে চেয়েছে যেতে,

সে কি আজও কাঁদে?

নাকি আলো ঢেলে শুধু সাজে?

অজানা কোনো এক শূন্যতার মাঝে?


রাত জেগে থাকে,

জেগে থাকে একটা শব্দহীন সুর মনে বেধে

যার নেই কোনো ভাষা—

শুধু ভাসমান হাহাকার হৃদয়ে বাজে।

মন্তব্যসমূহ