ছলছল জল



কবিতার শিরোনাম — ছলছল জল 
কবি — হেমন্ত আফনান (নানাভাই) 


ছল ছল করে বয়ে যায় জল,

দেখি তাকে আরও কিছুক্ষণ।

প্রপাতের বাঁকে, আলোয় ঝলমল,

টলমল করে পুঠি-পোনা দল।


নরম হাওয়ায় দোলে কচি শৈবাল,

স্রোতের স্পর্শে গানে মাতে বৈকাল। 

ডানা মেলে মাছরাঙা কুটুম বেসে,

রঙিন পাখায় মাখে সচ্ছল জল।


গভীর জলে ছুটে চলে যায় ঢেউ,

পুঠি-পোনা খেলা করে সুজাল মৃণাল।

নদীর সুরে মন হারিয়েরে যায়,

ঠান্ডা হাওয়ায় উড়ে জলে ভেসে আয়।


চাঁদের আলোয় মিঠে স্বপ্ন গাঁথা,

স্রোতের বুকে ভাসে সোনালি কথা।

নদীর ধারায় কাঁপে শ্যামল ছায়া,

জলে ছুঁয়ে যায় মন হারানো মায়া।

মন্তব্যসমূহ