কবিতার শিরোনাম — উত্তরহীন উত্তর
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
আমি সারা জীবন মানুষদের বুঝিয়ে গেলাম,
পৃথিবীর সব থেকে জটিল প্রশ্নের বিষয়ে।
জানো?
পৃথিবীর সব থেকে জটিল প্রশ্ন কি?
তা হচ্ছে - তুমি কেমন আছো?
এই প্রশ্ন টি এক ধরনের আত্যঘাতি বোমার মতো,
প্রশ্নটা যে করছে সেও ভালো নেই মটেও,
তবুও সে এই বোমা নিক্ষেপ করছে অন্যের দিকে।
আর নিজে নিজেই ভাবছে,
যদি বিপরীত লোকটি বলে ফেলে অবলীলে,
ভালো নেই আমি।
বুকের ভেতর ক্রমাগত বেরে উঠছে একরাশ অন্ধকার নিশ্বাস।
মাথার উপর চেপে আছে দায়িত্বের চাপ।
তখন প্রশ্নকর্তা নিজেও ঝেড়ে দিবে তার বুকের পাহাড় সরূপ জমে থাকা ভাড়।
দেখিয়ে দেবে সেও তার না বলা কিছু ক্ষতের দাগ।
কিন্তু নাহ,
কেউ কারো বোঝা ঝারছে নাহ।
সবাই নিজেদের কষ্টগুলো চেপে নিয়ে হৃদয় গভীরে
হাসি মুখে বলে দিচ্ছে - আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনে?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন