আমি পৃথিবীর মাটি



কবিতার শিরোনাম — আমি পৃথিবীর মাটি ।   
কবি — হেমন্ত আফনান (নানাভাই) 

(কিছু অংশ) 

একটি কথা মনে পরে গেলো সেই ছেলেবেলার 

মনে পরে গেলো একটি স্মৃতিবিধুরতা

একটি গানের সুর

সেই সুরের  গীতিকবিতার সত্যতা 

যেই গানে শুনেছিলাম 

গায়ক বলেছেন

ছন্দে ছন্দে মহানন্দে মাথাই শুধু দুলাতে শিখেছি আমরা 

আর সেই গানের সুরের মনমুগ্ধতায় বাদ্যযন্ত্রে হৈ-হল্লায় চাপা পরে যায় গীতিকারের বুক থাপড়ে মাথা ঠুকরে পাজর ছিড়েখুঁড়ে 

চাপা কান্নার শব্দ থেকে লেখা গীতিকথা

যেমন ভাবে চাপা পরে ছিলো

হিরোশিমায় বিস্ফোরিত বোমার ধ্বংসস্তূপের নিচে মা তার সন্তানকে জাপ্টে ধরে

যেমন ভাবে চাপা পরে ছিলো জুডিস

নাদসি বাহিনির বুটের চাপে

তেমনি পিষ্ঠ হচ্চি আমি

ফিলিস্তিনে রক্তাক্ত সাড়ী সাড়ী শবের নিচে


এটাই স্বাভাবিক 

আমরা শান্তি রক্ষার জন্য নিয়জিত করি অস্ত্রধারী বাহিনি

শান্তি বজায় রাখতেই আবিস্কার করছি একের পর এক এমন সব বোমা

যেই বোমার ঝাঝে খুব সহজেই ধ্বংস করে ফেলা যাবে আস্ত একটি জাতি 

একটি দেশ

একটি সভ্যতা 

বন্ধ করে ফেলা যাবে একশতাধিক শিশুর হৃৎস্পন্দন একসাথে এক মূহুর্তে 


আর আমরা সেই আবিষ্কারকে বলবো মানবসভ্যতার সবচেয়ে বড় সাফল্য 

আর তার আবিষ্কারক কে সম্মানিত করবো 

নামি দামি সব পুরুষ্কারে

ঘোষণা করবো তাদের অবদান কতটা গুরুত্বপূর্ণ ও মহান

তবে এসো সবাই

আজ একসাথে নেমে যাই রাজপথে 

কি করছো ঘরে বসে

কাজে গিয়ে

কৃষি মাঠে চাষে 

মাঝি নীল নদী ঘাটে

ফেলে এসো ছেড়ে এসো সব

আজ একটি বিশাল মাহতম মিছিল  হবে

 আমার বাড়ির সামনে আমার খাটিয়ার পাশে

সমাবেশ যে ভাবেই হোক সফল করতে হবে

কারণ ঠিক নেই কখন কোথায় বিস্ফোরিত হবে কোন ধরনের বোমা

হাইড্রোজেন বা এটমিক এর ধ্বংসলিলা

রাশিয়া জাপান জার্মান

নীল নদ পাড়ি দিয়ে মিশর অথবা আফগান

হয়তো বা বিস্ফোরণ ঘটবে আমার ঘরের জানলায়

এক পলকের মধ্যেই আমার রক্ত মাংসের দেহের প্রতিটা অংশ গলে খোসে মিশে যাবে ধুলোর সংখ্যায়

আর সেই ধুলি কনা হাজার অংশে ভাগ হয়ে বাতাসের সাথে ছড়িয়ে উড়িয়ে দোলবে উদাস ঘুরনি হাওয়ায়

কিছু অংশ গিয়ে পরবে রমনার গাছে ডালে ঘাসে

পদ্মা নদীর ঘাটে জলে মাছে

টিনের চালে জানালার তাকে

মায়ের পায়ে 

ভাইয়ের সাথে

বাবার কাধের গামছার ভাজে

এই দেশ এই জাতি

এই সমাজের প্রতিটা অবহেলিত মানুষের মাঝে।

( সম্পূর্ণ কবিতাটি প্রিন্ট ভার্সন শূন্যের শূন্যতা বইয়ের জন্য সংরক্ষিত) 

মন্তব্যসমূহ