কবিতার শিরোনাম — অস্মিতামুখী
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
(কিছু অংশ বিশেষ)
মহাশূন্যের শূন্যতার মধ্যে পাওয়া এক শূন্য অনুভুতি তুমি
যেই অনুভুতির অনুসন্ধান পাওয়ার এক মাত্র মাধ্যম হচ্ছে শূন্যতায় বিলীন হয়ে যাওয়া
তোমায় ভালোবেসে আমি এখন শূন্য অস্মিতা
তোমার ভালোবাসার নিবিড় আলিংগনে মুগ্ধ হয়ে
আমি অস্তিত্বহীন হয়ে যাচ্ছি ধিরে ধিরে
কিন্তু আমার অস্তিত্ব টের পাবে তুমি পৃথিবীর প্রতিটা সৃষ্টির মাঝে
পাবে আমায় আকাশে
নদী জলে ঘাসে
খুজে পাবে পাথরে ঝর্ণার পাসে
সবখানেই মিশে আছি আমি
থাকবো আমি পাখিদের ঝাকে
ঝুর হাওয়ায় ঝড়ে পরা গাছের পাতায় দুলে
বিকেল শেষে ঢলে পরা মৃদু রোদের ছোওয়ায় থাকবো তোমার সারা দেহে মিশে
ঝুম বৃষ্টির ফোটায় ফোটায় রিমঝিম শব্দে
খরা ভরা মৃত শস্য খেতের মাঠে
চেয়ে দেখো গভির রাতে আকাশের পানে
খুজে পাবে আমায় তুমি তারাদের দেশে
খুজে পাবে আমায় তুমি কবিদের বিরহের গানে
থাকবো আমি হলুদ রঙে সরসে ফুলের খেতে
আবার কখনো থাকবো তোমার কানের দুলে ঝুলে
সূর্যমুখী ফুলের মতো হয়ে
তখন আমার নাম কি হবে জানো?
অস্মিতামুখী
ঐ মুখের মায়াতেই তো আমি শূন্যে ফিরে এলাম আবার
যখন আসবে সেই খন
এই মায়ার পৃথিবী ছেড়ে চোলে যাবার
তখনও আমি পিপাসিত থাকবো তোমার একটু খানি ছোওয়ার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন