কবিতার শিরোনাম - উল্লাসের উন্মাদনামা
কবি - হেমন্ত আফনান (নানা ভাই)
আমি একজন কবি।
প্রজন্মের লালা।
বুভুক্ষু বাতাসের সন্তান।
সমাজের লোভ, লালসা, ক্রোধ আর হিংসা—
নিপীড়ন, গুম, হত্যা, অহংকার, ভালোবাসা, মায়া, মমতা আর মনোমুগ্ধকর পূবালী হাওয়া
এর মাঝ থেকেই আমার জন্ম।
আমি এক পাগল— আমি উন্মাদ, আমি বদ্ধ উন্মাদ!
তোমরা আমাকে পাগল ভাবতেই পারো,
কারণ, এই অধিকার আমি নিজেই দিয়েছি তোমাদের—
আমি আমার কবিত্বকে যেভাবে উপভোগ করি,
ঠিক তেমনি আমার উন্মাদনায় -পাগলাপনায় উল্লাস করি— ভয়াবহভাবে!
আমি এতে আনন্দিত, যেন আমি জীবনানন্দ,
আর তুমিই—আমার বনলতা সেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন