ব্লাড মুন

 



কবিতার শিরোনাম — ব্লাড মুন 
কবি — হেমন্ত আফনান (নানাভাই) 


এই যে শহর,

 জ্বলে নিয়ন আলোয়,

এখানেই ভাঙা মন এক কোণে লুকোয় আমার পুরনো স্বপন।


আকাশের চাঁদ আজ চন্দ্রগ্রহণে বাকা ফালি,

যেন সেও আমার মতো, অপূর্ণ এক থালি।


​না পাওয়ার প্রেম, সেও এক তীব্র দহন,

ছাই করে দেয় বুকের গভীরে জমানো স্বপন।

মনে পড়ে তার মুখ, তার হাসি, তার মায়া,

সবই আজ স্মৃতি, যা শুধু ফেলে যায় ছায়া।


​মায়ের মুখের ক্লান্তি, 

সেও এক কঠিন আঘাত,

দূর করতে পারিনি এখনো সে বেদনা — 

ও  আত্মগ্লানিতে ভরা চিন্তায় ডুবে থাকা আমার নির্ঘুম রাত।

আমি তো পারিনি তার মুখে ফোটাতে হাসি,

শুধু পারিনি, পারিনি বলতে 'মা, আমি তোমায় সমগ্র মহাবিশ্বর চেয়ে বড় বেশি ভালোবাসি'।


​আজ এই চাঁদ, ব্লাড মুন হয়ে আকাশে ভাসে,

যেন আমার মনের উপর ভর করা এক অদৃশ্য রক্ত মাখা হাত ধীর হয়ে  আসে।

সে হাত চেপে ধরে আমার নিশ্বাস, আমার আশা,


তবুও এই মায়াবী চাঁদ, এই বিষণ্ণ আলো,

এক নতুন আশার গল্প বলে গেলো।

হয়তো জীবন পথের সবটা এখনো শেষ নয়,

আঁধারের পরেও আছে নতুন আলোর আশ্রয়।


​সমাজ হাসে, সমাজ ফিসফিস করে,

ভয় হয়, লোকচক্ষুর নজর যদি পড়ে।

এই আঁধারে আমি একা, বড় একা,

ব্যর্থতার ছবিটা দেওয়ালে আঁকা।


​তবুও এই রক্তিম চাঁদ, এই মায়া ভরা রাত,

বলে যায়, 

সব কষ্টের শেষে আছে নতুন এক প্রভাত।

হয়তো কোনোদিন এই ক্ষত হবে পূরণ,

দূর হবে সব গ্লানি, সকল এ জীর্ণতার কারণ।

মন্তব্যসমূহ