কবিতার শিরোনাম — টলমলে আকাশ
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
তুমি আমার পদ্ম পাতায়—
সবুজ জলের বিন্দু,
যে বিন্দুটি দোলে বেড়ায়
পাতার কোলে একুল থেকে অকুল—
মুগ্ধতার সীমাহীন যাত্রায়।
তোমাকে দেখলে মনে হয়,
টলমলে, ঝলমলে ছোট্ট একটি আকাশ
বাসা বেঁধেছে আমার হৃদয়ের মাঝে।
সেখানে ভেসে ওঠে রঙিন মেঘ,
ভেসে ওঠে স্বপ্নের ধানক্ষেত,
ভেসে ওঠে জ্যোৎস্নাভেজা নিশি রাত,
আর শিশির ধোঁয়া সপ্নছোওয়া উষ্ণ আর্দ্র ঘড়ের ধারে প্রিয়তমার ফেলে যাওয়া দাগ।
তুমি সেই জলবিন্দু,
যাকে হারাতে ভয় পাই বারবার,
তবু প্রতিবারই তোমার মৃদু গানের ছন্দে
আমার বুক কেঁপে ওঠে নতুন করে।
তুমি সেই স্পর্শহীন অথচ স্পর্শের মতো,
যাকে হারাতে চাই না কোনোদিন,
কারণ তোমাকে হারালে ভেঙে যাবে
আমার বুকের ভেতরে গড়ে ওঠা
অলৌকিক সেই আকাশঘর,
যেই আকাশঘরের মেঘবাদল আমি,
প্রেমের টানে বৃষ্টির হাতছানি।
তুমি আমার অশ্রুতে ভেজা প্রার্থনা,
তুমি আমার একাকী নিশির মৃদু সান্ত্বনা,
তুমি আমার হৃদয়ের কোলে দোল খাওয়া
চিরন্তন জলবিন্দু —
যার ভেতরে বেঁচে আছে
আমার প্রেম, আমার আকাশ,
এবং?
আমার সমস্ত আমি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন