পাহাড় আর আমি



কবিতার শিরোনাম - পাহাড় আর আমি
কবি- হেমন্ত আফনান (নানাভাই)


আমি জানি না,, 

আর কখনো এই পাহাড় আমাকে ডাকবে কিনা 

তার চূড়া থেকে পাদদেশের ছোটো ছোটো কিটের মতো বেচে থাকা ব্যাস্ত জীবনের অহেতুক জীবন যাপন দেখতে,,


আর কানে কানে বলবে কিনা 


হেমন্ত,,,

 তুমিও কি কখনো এই বেমালুম জীবনের দাসত্ব গ্রহণ করবে?

আর আমি তার চূড়ায় দাঁড়িয়ে আকাশ পানে মুখ তুলে চিৎকার করে বলবো 


না

 কক্ষনোই না


আমি আমৃত্যু প্রেমের গানে, 

ভালোবাসার টানে 

 মিশে যাবো ধীরে ধীরে পাতার কাঁপনে, 


নদীর শব্দে, প্রকৃতির ছায়ায়

নীল আকাশের নীরবতায় 

মিলেমিশে একাকার হয়ে থাকবো কোনো এক কাল্পনিক প্রেমিকার নিঃসঙ্গতায়


আর বলবো

প্রতি বার পাহাড় চুড়ায় দাঁড়িয়ে চিৎকার করে 

তুমি আর তোমার চোখ ভালো লাগে।

মন্তব্যসমূহ