মেঘবালিকা আরুশি ও বর্ষার জলভূমি



কবিতার শিরোনাম — মেঘবালিকা আরুশি ও বর্ষার জলভূমি।
কবি — হেমন্ত আফনান (নানাভাই)


এই বর্ষার দিনে,  তুমি—আমি এবং নিঃশব্দ জলভূমি, 

আর একগুচ্ছ কদমফুল।

যার প্রতিটি গন্ধে ছিলো ভেজা না বুঝা অনেকটা ভুল।


আমি ভুল করেছি— মেঘের মতো রঙ পাল্টিয়েছি বহুবার, 

এক জায়গা থেকে পালিয়ে বেড়িয়েছি অন্য জায়গায়,

 ঝরেছি নিজ জমি ছেড়ে অন্যের জমিতে, 

কাদার মতো গলে পরেছি কোথাও কোথাও,

 তবুও তুমি চুপচাপ সেই ভুলগুলো নিজের মতো গুছিয়ে নিলে- জলের মতোই ধৈর্যে, নরমে, তোমার শাড়ির সবুজ আচোলে,

 যেন ধানক্ষেতের শান্তি তুমি,

উতলা বাতাস চৈত্রের প্রখর রোদে,

একটি ছায়া সুনিবিড় বৃক্ষের ন্যায় আমায় আগলে রাখলে, 

 যেখানে আমি মাথা রাখতেই ভুলেরা হারায় ঘূর্ণির মতো 

আর হৃদয় ফিরে পায় বর্ষার আশ্রয়।


কদমফুলগুলো সাক্ষী থাকুক— 

আমি আজ আর কিচ্ছু চাই না, 

তুমি থাকো, 

এই বর্ষা থাকুক, 

আর থাকুক এই ভেজা জলভূমির মতো নরম একটুকরো ভুল,

এবং ক্ষমা করে জড়িয়ে নেয়া ভালোবাসা,

হেমন্তর বৃষ্টি জলে ভিজে।

যেনো তুমি একজন চুপচাপ মেঘবালিকা,


তবু মাঝে মাঝে, আমি হয়ে উঠি এক অভিমানী জানোয়ার—

না জেনে, না বুঝে, তোমার কোমলতাকে কাদায় টেনে আনি।”


তোমায় কাদাই বারে বারে, 

হয়তো ইচ্ছে করে,

আবার কিছু কিছু সময় না জেনে বুঝে।

তুমি আমার আরশের অপ্সরা আরুশি,

আমার সব ভুল চুক ভুলে 

আগলে রাখো আমায় নীরবে হৃদয় মাঝে,

আরুশি,

আমি আসোলেই লজ্জিত বোধ করছি -এই বর্ষার দিনে।

মন্তব্যসমূহ