কবিতার শিরোনাম — স্বয়ং মৃত্যু আমার দেয়ালে
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
আমি শুয়ে আছি আমার বিছানার উপর
পায়ের কাছে জানলা খোলা পর্দা টানা তার উপর
সেই পর্দা হয়তো হাজার বছরের পুরনো,
ফাড়া ছেড়া কিছু জায়গায়
আর সেই ছেড়া জায়গা দিয়ে আমার আলোকিত ঘরে ঢুকে পরছে একদল ঘুটঘুটে অন্ধকার
উপরের সিলিং ফ্যানে চোখ পরলো তখন
ফ্যানটা স্থির রুপে আটকে আছে
ছাদ ঘুরছে সাই-সাই করে কিরকম
মাথা ঘুরিয়ে ডান পাশের দেয়ালে তাকালাম
সেই খানে একটা ইঁদুর মাকড়সার জাল দিয়ে বুনছে একটি শাল
কাশ্মীরি রক্তে রাঙা সেই জাল।
বা পাশেই পেচা আবার লিখছে বসে ভালোবাসার গান,
যে গান সমাজ করেছে বহিষ্কার,
গায়ক কে করেছে গ্রামছাড়া।
কারন পেচা যেই সমাজে বাস করতো
সেই সমাজ স্রবণ শক্তি হীনতায় ভুগছে বহুকাল ।
তারা এখন তাদের কথাও শুনতে পায় না,
তারা ঘুম পারানি মাসি পিশি শুনে মায়ের কোলে ঘুম যায় না।
তারা অনেক বছর যাবত নিদ্রাহীনতায় ধুকছে,
তাই তারা প্রেমিকার অস্তিত্বও এখন টের পায় না।
তারা এখন বাক শক্তিও হারিয়ে ফেলছে ধিরে ধিরে,
তারা এখন কারোর প্রসংশাও করতে পারেনা মন খুলে।
অনুতপ্ত হয়ে কারোর কাছে দুক্ষ প্রকাশ করতে পারে না আর,
এমন কি নিজের কাছেও নয়।
এরি মাঝে,
হটাৎ মনে হলো,
আমি যেই জিনিস টার উপর সুয়ে আছি, তা এতো ঠান্ডা কেনো?
হাত নেড়ে চেড়ে ছুয়ে বুঝলাম,
এটা একটা নীল তিমির পিঠ,
তখনি সে ফোস করে জল ছিটিয়ে দিলো আকাশের দিক।
আমার ঘরে বৃষ্টি হচ্ছে এখন,
বজ্রধ্বনিও শুনা যাচ্ছে আবার,
ঘরের মধ্যে বজ্রপাত?
এ কিভাবে সম্ভব!
তখন দেখি সিলিং ফ্যানের উপর বসে কস্তুরি হরিণ পেটাচ্ছে টিনের খালি কৌটা বজ্রের মতোন,
সেই হরিণের মৃগনাভি কস্তুরীর ঘ্রানে কেউ একজন এসে বসলো আমার মাথার দিকে দেয়ালে হেলান দিয়ে,
তাই মাথা টা বেকিয়ে পেছনে দেখলাম দেয়াল টার দিকে,
সেই খানে বসে আছেন সয়ং মৃত্যু।
আমার দিকে তাকিয়ে বললেন তিনি,
যাবি?
আমি জিজ্ঞেস করলাম কোথায়?
তখন সে তার হাত বাড়িয়ে দিয়ে বললো আমায়,
সেইখানে,,,
যেই খানে অন্যের কান্নায় কাদতে হবে না আর,
যেই খানে কাউকে হারানোর নেই ভয়,
সেই খানে সুধুই নিজের কর্মের হিসেব হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন