কবিতার শিরোনাম — রাতের কবিতা
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
(কিছু অংশ বিশেষ)
আমার মনে হয় হেমন্ত,
পৃথিবীতে আকাশ বলতে কিছুই নেই।
বায়ুমন্ডলের উপরিভাগের নীলিমা,
মানুষ মুলত তাকেই আকাশ বলে থাকে।
কিন্তু আমি আকাশ বলতে বুঝি
অসীম রাতের বিদঘুটে অন্ধকার।
কারন তখন মহাশূন্যের অকল্পনীয় দূরত্ব
ও তার মাঝে বেচে থাকা অগণিত গ্রহ তারা আর আমাদের মাঝে নীলিমার আলোকছটার অস্পর্শনীয় সম্মোহিত দেয়াল থাকে না
আকাশ তো সম্মহিন দেয়াল'ই,
সুর্যের আলোর বিচিত্র সাত রঙ,
পৃথিবীর মধ্যাকর্ষণ চাপে
যেই বায়ুমন্ডল মুড়িয়ে দিয়েছে তার চারিপাশে,
সেই বায়ুমন্ডল কিভাবে ছয়টি রঙ ছাড় দিয়ে
নীলকে বেধেছে তার অস্তিত্বের মাঝে।
কিন্তু রাত!?
রাত তো আমাদের বাধেনি কোনো নীলের মায়াতে,
সে তো তার কালো কেশের খোপা খুলে তার মাঝের টিম টিম জোলে থাকা কি মধুর রহস্যময় আলোর ছোওয়া আমদের দিয়েছে
দিয়েছে ঈদের আনন্দ,
দিয়েছে পূর্নিমার জলজল করা স্পষ্ট চেতনা,
দিয়েছে আমাবস্যার করুণ অন্ধকারাচ্ছন্ন বেদনার বাস্তবতা,
দিয়েছে তারা ভরা গগনের নিচে বসে স্রষ্টার সৃষ্টি নিয়ে ভাবা এক মধুর চিন্তা।
মাঝে মাঝে দিয়েছে চাদের বুকে মায়ের মুখের সেই সার্গিও হাসি খুজে পাওয়ার সুযোগ,
মায়ের ঘ্রাণ পাই রজনীর সমীরণে যখন,
নানুর কোলেপিঠে চোড়ে শুনেছি গল্প কিচ্ছা যতো
তারার দেশে জন্ম নেয়া এক রাজকুমারের মতন।
কি অসম্ভব সুন্দর এই রাত্রির নিস্তব্ধতায় বিদীর্ণ আমার হৃদয়,
খন্ডিত, ছিন্নভিন্ন; ফাড়া, চেরা; ভগ্ন; এই হৃদয় টাও খুব সুন্দর লাগছে এখন।
এ হয় তো নিশিথিনীর শীতল মৃদু বাতাসের সাথে ছড়িয়ে পড়া শিশিরের সুপ্ত কুয়াশার আঁচলে ঢেকে রাখা আমার ঘুমন্ত বেদনা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন