মৃত্যুই বোধহয় শান্তি



কবিতার শিরোনাম — মৃত্যুই বোধহয় শান্তি
কবি — হেমন্ত আফনান (নানাভাই) 


(কিছু অংশ বিশেষ) 


মৃত্যুই বোধহয় শান্তি

মৃত্যুই বোধহয় চূড়ান্ত মুক্তি,


বেঁচে থাকাটা কেবলই এক দীর্ঘশ্বাস,

প্রতিদিন বোঝার ভার, 

দেখার যন্ত্রণা,

চারপাশের হাহাকার, 

অব্যক্ত কান্না,

হৃদয়ে শুধু জমে থাকা অসহ্য তাপদাহ।


রাতের আঁধারে চাপা পড়ে থাকা কষ্ট,

অসহায় চোখে নিরব আর্তনাদ,

সমাজের অমানবিক আঘাতে বিদীর্ণ হৃদয়—

সব দেখেও চুপ থাকা,

এটাই নাকি বেঁচে থাকা!

সমাজের অন্ধকার কোণগুলো চেনা হয়ে গেছে আমার বহু আগেই

কেউ ন্যায়ের কথা বলে না,

কেউ বোঝে না চাপা কান্নার ভাষা।

নিপীড়িতদের চোখে জমে থাকা নীরব অশ্রু

আমাকে তাড়া করে বেড়ায় প্রতিদিন প্রতিরাত।


ঘুম আসে না সারা রাত

আমি ক্লান্ত, আমি দগ্ধ,

লোকেদের কষ্ট আমাকে পুড়িয়ে দেয়,

এই নির্মমতার ভার আর সহ্য হয় না আমার

আমি আর পারছি না সইতে,

পারছি না সহ্য করতে মানুষের এ বেদনা  । 



( সম্পূর্ণ কবিতাটি প্রিন্ট ভার্সন শূন্যের শূন্যতা বইয়ের জন্য সংরক্ষিত) 



মন্তব্যসমূহ