কবিতার শিরোনাম — ভালোবাসার নীরব স্মারক
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
(কিছু অংশ বিশেষ)
তাজমহলের কিছু যায় আসে না,
কে এলো, কে ফিরে গেলো,
চাঁদের আলোয় ভিজে থাকা তার গম্বুজ,
সময়ের গল্পে চিরকাল মিশে রইলো।
তাজমহল বোঝে না কারো অপেক্ষা,
সে তো দাঁড়িয়ে আছে যুগ যুগান্তর,
যে আসে, সে শুধু চোখ ভরে দেখে,
আনে হৃদয়ে এক নিঃশব্দ কম্পন।
যে দেখে, সে দেখে ভেতর থেকে,
পাথরে গাঁথা না বলা কথা,
প্রেমের শপথ, বিরহের ছায়া,
চাঁদের আলোয় ঢেকে থাকা ব্যথা।
তেমনি আমিও তোমাকে দেখি,
এক বুক উচ্চাশা নিয়ে,
অনুভূতির সর্বোচ্চ চূড়া থেকে,
তোমার ছায়ায় নিজেকে হারিয়ে দিয়ে।
সময় আর শব্দের সীমানা পেরিয়ে,
তোমার ছোঁয়া ছুঁয়ে যায় মন,
এক চিলতে আলো হৃদয়ে গেঁথে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন