কবিতার শিরোনাম — ধরো আমি নেই (কিছু অংশ বিশেষ)
কবি — হেমন্ত আফনান (নানাভাই)ধরো,
আমি আর নেই।
নেই তোমাদের কোলাহল যুক্ত রাজপথের জ্যামে,
সেই আটকা পড়া গাড়ি গুলোর মোবীল পোড়া ঘ্রাণে,
জমিনি মেঘের মাতোয়ারা কালো ধোঁয়ার আড়ালে আড়ালে,
সিমেন্ট ইটের যৌথযুক্ত বিশাল ইমারতে।
ধরো,
আমি নেই।
কি আসে যায় এতে?
না থাকাটাইতো স্বাভাবিক।
থাকতে হবে চিরকাল
কে ভাবে এই ভাবে?
আমরা শিক্ষা গ্রহণ করি,
শিক্ষিত হই,
তবে এই কথিত শিক্ষায় সুশিক্ষা এবং কুশিক্ষার তফাত, আমাদের তেমন ভাবে শিখানোই হয় না,
তাই আমরা সেই শিক্ষা নিয়েই কর্ম করি ফল ভগের আশায়,
আবার সব কর্মের ফল কিন্তু আমরা গ্রহন করতে চাই না,
যেমন কাউকে কষ্ট দেয়ার ফল হিসেবে আমরা কষ্ট পেতে চাই না,
কারোর হকের ঘাম চেটে নিজের হক ছারতে চাই না,
চাই সুধুই সুখ,
সুধুই সুখ আর সুখ।
কিন্তু আমার দোধারি জিভের ধারে কেউ একজন কাটা পরে ছিলো সেই কবে,
তা আমরা ভাবতেও চাই না।
সুধু চাই যাতে আমি না যেনো কাটা পরি কারো
জিভের ধারে,
সর্বদাই যাতে সুখ সুর্য অস্ত যায় আমার জীবন তরীর পারে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন