কবিতার শিরোনাম — সন্ধ্যা কবিতা
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
সন্ধ্যা কবিতা লিখতে বসেছি তোমার জন্য আজ।
অস্মিতা!
তোমার কাজলে জড়ানো আঁখি জোড়া আমি কতোটা বাসি যে ভালো,
সে কথা কি তুমি জানো?
তবে আজ চোখে তুমি কাজল দিলে না কেনো?
ভুরু মাঝে সেই তিল,
প্রথম দেখায় ভেবেছি হয়তো —
আয়নার তোলা টিপ,
অস্মিতা!
তোমাকে আমি ভালোবাসি ঐ তিলটির জন্য
তোমার চোখে দেয়া কাজলের সেই অভয়ারণ্য
তোমাকে বড্ড ভালোবাসি তোমার ঐ মুচকি হাসির জন্য।
ভালোবাসি তোমার কালো আচলের হলুদ রঙ মাখা সেই শাড়ী,
ভালো আরো বাসি তোমার ঐ বড় মনি ওয়ালা আঁখি।
অস্মিতা!
তোমার খোপা বাধা ওই চুল গুলো আমি কতোটা বাসি যে ভালো
সে কথা কি তুমি জানো?
তবে এই ছবিতে তুমি চুল বাধলে না কেনো?।।

প্রেমে ডুবা কবিতা
উত্তরমুছুনঅস্মিতা কে ভাই?
উত্তরমুছুন