রুপকথার ফিনিক্স




কবিতার শিরোনাম — রুপকথার ফিনিক্স
কবি — হেমন্ত আফনান (নানাভাই)


আমি একটিসময় ভাবতাম—

এই পৃথিবীটা খুবই ছোট,

 নিম্ন, নগণ্য।


মনে হতো তিন চার কদমেই পাড়ি দেয়া যাবে সমস্ত দুনিয়া, 

ছোট খাটো এক লাফ দিয়েই পৌঁছে যেতে পারবো মাউনা লোয়া আগ্নেয়গিরির পাশে, 

যা অবস্থিত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাঝে , 




আরেক লাফে পৌঁছে যাব স্বর্ণ মুকুট মিশরীয় পিরামিড লাল বালুর দেশে,

 অথবা প্রাচিন ভালোবাসার সৃতি স্মারক বেবিলনের মরুউদ্যানের ঘাসে।




অথবা আফগান, অথবা কাস্মির, অথবা ঝলসে যাওয়া ফিলিস্তিন।


নয়তো বা পাড়ি জমাবো মারিয়ানার খাদে।

ডুবে যাবো প্রাচীন কালের মতো প্রিয়তমার চোখে।


সেই চোখ গুলো কোথায় আজ?

কেমন আছে সেই মায়া ভরা কাজলে জড়ানো আঁখি জোড়া তার?


তারা কি আজো তার রেশমি ঠোঁটের হাসিতে 

হেসে ফেলে অবলীলে? 

ছোটো হয়ে আসে চোখ দুটো তার আজো কি হাসির সাথে?


নাকি কাদে?

কাদে নাকি?!

হয়তো কাদে।

এখনো মাঝে মাঝে সাংসারিক জীবনের ফাকে।


যখন বেলা অবেলায় আমার মতো চায়ের কাপে চুমুকের ইচ্ছে তার জাগে।

যখন বেলা অবেলায় আকাশের নীলাক্ত বুকে কালো মেঘের ভেলা ভাসে।

যখন বর্ষার কালো গগন — রাতের বাদলে গর্জে উঠে  -আমার মতো কেউ বলে না কালো শাড়ি পরে তাকে ভিজতে আসতে।


যখন শ্রাবণের গাঢ় দিনে কদমের গোলে ভালোবাসার সাদা বিন্দু পাপড়ি গুলো ফোটে না।

যখন শীতের রাতে কাউকে এক চাদরে জাপ্টে ধরে হাটতে যেতে পারে না।


হয়তো তখন সে কাদে।

নয়তো না।


কিন্তু আমার ভুল ভেঙ্গেছে এখন, 

যখন!

তুমি চলে গেলে, 

অনেক দূরের কোনো দেশে।

বহু বছর আগে।




মানে অনেক আগের জেগে ওঠা কোনো এক জীবনের ব্যাথা।

যা ভাবতে গেলেও মনে হয় হাজার বছর আগের কোনো এক জন্ম নেয়া জীবনের কথা।


যেই জীবন এখন আমার নয়।

যেই জীবন কখনোই আমার ছিলো না। 

তা হয়তো রুপকথার ফিনিক্স কিংবা তার চেও বেশি সুন্দর কোনো পৌরাণিক গল্পগাথা। 



তখন বুঝেছি,

এই পৃথিবী টা অনেক বড়।

বিশাল, প্রকাণ্ড, মহৎ


নয়তো একবার ভুল করে হলেও তোমার সাথে আমার দেখা হয়ে যেতো,

একবার,

শুধু একবারের জন্য হলেও -দেখা হয়ে যেতেই পারতো।

মন্তব্যসমূহ