কবিতার শিরোনাম — মা' এই সমাজ আমার শত্রু
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
আমি চাই কেউ আমায় জিজ্ঞেস করুক
কেউ জিজ্ঞেস করুক তুমি কেমন আছো
আমি তাকে জরিয়ে ধরে খানেকক্ষন অশ্রু ঝরাই
অশ্রুর জলে তাকে আবছা কিছু স্বপ্ন দেখাই
যেই স্বপ্ন গুলোর মাঝে জমে আছে বহু কাল,সপ্তাহ, মাস,বছর,যুগ জনম, আমার হৃদয়ের ধুপ ধুপ করা শব্দের কাপন
আসলে আমি ঠিক খেয়াল করতে পারছি না
আমি কবের থেকে এই স্বপ্ন গুলোর লাশ পাজরের হাড়ের তলে চাপা দিয়ে আছি বদ্ধ কফিনে
সেই কফিনটি হয়তো আমার হৃদয়
কফিনের ঢাকনায় আকা আছে আমার মায়ের মুখ
কাউকে বলতে না পারা অঝস্র দুখ
মা'
এই সমাজে প্রতিটা ব্যাক্তিই আমার শত্রু
তারা আমাকে সহ্য করতে পারে না
তারা আমায় ঘৃণা করে খুব
যেনো আমি নিজেই তাদের জন্মপাপের অপরাধী
জন্মের সাথে সাথেই যেনো আমি তাদের নিক্ষেপ করেছি নিস্বঙ্গ কুপে
তাদের শৈশবের ব্যার্থতায় আছে আমার নাম
তাদের যৌবনের তারুণ্য হারিয়েছে আমার জন্য
তাদের প্রিয়তমার মৃত্যু ও তাদের প্রেম হত্যার দায় শুধু আমার উপর
তাদের সাংসারিক জীবন ধ্বংস করেছি যেনো আমি নিজেই নিজ হাতে
তারপর আবার তাদের সন্তানদের জন্ম
সেই নবজাতক শিশুটিও দোষারোপ করবে আমার উপর
আর আমায় ধিক্কার দিয়ে তারা অট্টহাসি হাসবে আর পৈচাশিক নৃত্য করবে আমার লাশের উপর
মা'
আমি এই দোষের ভার
সহ্য করতে পারছি না আর
মা'
তুমি যানো কতটা ভারি এই দোষের ভার?
তার অজন হয়তো হতে পারে মা' অহুদ পাহাড়ের সমান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন