দীঘিপাড়ে কবি



কবিতার শিরোনাম — দীঘিপাড়ে কবি
কবি — হেমন্ত আফনান (নানাভাই) 


এই বিশাল বিস্তৃত তৃণভূমির মাঝে— বিশাল এক দীঘি,

যেনো এই দীঘিটি এই গ্রামের হৃদয়,

হৃদয়ে বহমান রক্তের জলাশয়।

​সেখানে কিছু দুঃখ বয়ে যাচ্ছে ভেলা,

যেই ভেলায় কিছু পাটের বস্তা বোঝাই করা।

 আছে কিছু পুরনো স্মৃতি সেই বস্তায় ভরা,

আছে কিছু পুরনো কথা,ভুলতে না পারা কারো মুখের মায়া

দীঘির বুকে আকাশের মতো প্রতিফলিত হওয়া প্রিয়তমার ছায়া।

তার অবয়ব।



​হাত ভরা কাচের চুড়ি,

বাদামী পায়ের গাঢ় নীল রঙ শাড়ী,

কপালের ভুরুর মাঝে তিল,

তিলটা কি সূর্য?

যেনো ঠিক তারই মতো

পাগলা হাওয়াতে উড়ে বেড়ায় মেঘদল যেমন,

যেন প্রিয়তমার উড়ন্ত চুল।


​চোখ জোড়া স্থীর, শান্ত সুনিবিড়।

 যেনো এই শান্তির শীতল শয্যায় বাংলার শ্যামলীমা গ্রাম।

বাংলার শ্যামল শয্যায় শীতল অবিরাম।


বিকেলে বাতাসে ঝনঝন করে বাজে,

প্রাণে গানে বাঙালির ডাক আজো সাজে।

বাংলা ভাষা যেন এক গভীর আবেগ,

হৃদয়ে জাগায় এক নিবিড় বিবেক।

​আজ কাকে যেন মনে পড়ছে ভীষণ,

করুণ সুরে কানে বাজে কার নাম এখন?


কে যেন তখন শান্ত স্বরে বলে ওঠে হৃদয়ের কানে,, 

মনে পরছে এই শীতল সোনালী বাতাসে—আমার মা'কে'—

 মনে জাগে এক শান্ত অভিরাম হৃদয় গভীরে

​এসব মনে করতে গিয়ে

আমি বিষন্ন মনে চিত হয়ে শুয়ে পরি ঘাসের উপরে।

​চিত হয়ে শুয়ে মনে পড়ে গেলো তখন,

খেলার মাঠ।

প্রকৃতির বুনে রাখা আদুরে দূর্বাঘাস—

সেই দূর্বাঘাসের ভেতরেই আমি খুঁজে পাই

আমার মায়ের ঘ্রাণ,

খুঁজে পাই দুই ভাইয়ের হাসির শব্দ

খুঁজে পাই মমতার উষ্ণতা ও রক্তের টান।



​এই দীঘি, এই তৃণভূমি, এই গ্রাম—

সব মিলেমিশে দাঁড়িয়ে আছে

আমার হৃদয় জমিনে আবার।

আজও আমি শূন্য আকাশের নিচে—

চিত হয়ে শুয়ে থাকি ঘাসের উপরে,

আর শুনতে পাই দূরের বাতাসে,

মা যেনো দুরুদ পড়ছেন সুরেলো সুরে,

'

​তখন মনে হয়,

আমার সমস্ত শূন্যতা আসলে

মায়ের কন্ঠে মায়ের আঁচলে —চিরতরে ঘুচে যাবে

মায়ের আঁচলেই  খুঁজে পাবো আমি—

চিরন্তন, শান্তির নিবাস ।

মন্তব্যসমূহ