কবিতার শিরোনাম — শূন্যতার ধ্বংসস্তূপ।
কবি — হেমন্ত আফনান (নানাভাই)
(কিছু অংশ বিশেষ)
চোখের গড়ানো অশ্রু স্রোতের ঢেউ দেখে সবাই
আমি সেই গড়িয়ে পড়া জলের মধ্যে রক্ত কনিকা দেখি
যা বয়ে নিয়ে যায় এক নীরব মৃত্যু
তখন ভাবি
মস্তিষ্কের রক্ত খননে মৃত্যু হয় যদি
তবে হৃদয়ের বিচূর্ণন টুকরো যখন কাচের টুকরোর মতো গিয়ে বিধে স্নায়ু কোষের ভাজে
আর অবিরল গলগল দেখি ক্রন্দন রুপ
তখন কেনো পাওয়া যায় না আই,সি,ইউ নামক বিশেষ ব্যাবস্থা
কেনো দেয়া হয় না লাইফ সাপোর্ট সেবা
কেনো অক্সিজেন মাস্ক লাগিয়ে ভালোবাসাহীন নিথর দেহের নিশ্বাস স্বাভাবিক করা হয়না
ঘন ঘন শ্বাস…
বুকের ভেতর চিনচিনে ব্যথা…
মাঝে মাঝে নিশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম…
নির্ঘুম রাতের নিস্তব্ধতায়
বালিশ ভিজে গিয়ে হয়ে ওঠে হিমশীতল,
আর কান্নার শব্দ চেপে রাখার করুন কষ্ট
বুকের ভেতর পোড়ে দগদগে ক্ষতের মতোন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন