আমার শূন্য আমি



কবিতার শিরোনাম — আমার শূন্য আমি 
কবি — হেমন্ত আফনান (নানাভাই) 

আমি সারাটা জীবন ধরে নিজেকে খুজেছি তোমাদের পৃথিবীর পথে
প্রতিটা মুহূর্ত অনুভব করার বিফল চেষ্টায় ডুবেছি 
হাড় হীম করা মদ্ধ নিশিতে

আমার জানলার তাকে 
 হলুদ খর বুনা চড়ুইয়ের কিচিরমিচির ধ্বনিতে
আমি খুজেছি আমার ভেতরে অবস্থানরত শূন্য আমার  আমিকে

আমি খুজেছি আমাকে ধুধু বালুচরে চিকচিক বালির কণাতে 
শীতের সাকালে,
অমৃত ঝড়া শিশির ফোটাতে
পদ্মফুলের কুসুমে
শীতলক্ষ্যার পরিত্যক্ত শেওলা জরানো ইট খসা ভাঙ্গা ঘাটের সিড়িতে
আমি খুজেছি আমাকে পৃথিবীর বুকে শূন্য আমার আমিকে। 

খুজেছি ট্রেনের ছাদে
লঞ্চের কেবিনে 
পল্টন মোড় থেকে রায়সাহেবের বাজারে
পুরান ঢাকার নদী ঘেসা ঐ নবাব বাড়ীর দেয়ালে
অগ্নি ঝরা মধ্য দুপুর কাটিয়েছি কতো শহরের এই অলিতে-গলিতে 

কতো সন্ধ্যা কেটেছে আমার 
প্রাক্তন প্রেমিকার বাড়ীর মোড়েতে
তবুও আমি পাইনি দেখা ম্যাডনা লিসার তিক্ষন আঁখি ও হাল্কা মলিন হাসিকে।


তখন আমি ডুবে গেছি গভীর চিন্তায় —
আর নিজেকে প্রশ্ন করেছি বারবার —

আমি কি সত্যিই শূন্য?
নাকি শূন্যতাই আমার একমাত্র ঠিকানা?

মন্তব্যসমূহ